Shoal
In Stock
Starting price: BDT 900 per kg.
শোল মাছ বাংলাদেশের বিল ও হাওর থেকে সংগ্রহ করা হয়। এর মাংস শক্ত ও সুস্বাদু এবং ঝোলে রান্না করলে অসাধারণ লাগে।
মিঠা পানির শিকারী দেশি শোল মাছ বাংলাদেশের বিল-হাওরের অন্যতম জনপ্রিয় দেশি মাছ। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের প্রাকৃতিক জলাভূমিতে বেড়ে ওঠা এই মাছ তার আসল দেশি স্বাদ ও নরম মাংসের জন্য বেশ পরিচিত। আমাদের কাছে পাবেন বিলের দেশি শোল মাছ- একদম টাটকা ও ফ্রেশ।
বিল ও হাওর অঞ্চলের জেলেদের থেকে সরাসরি সংগ্রহ করা দেশি শোল মাছ এখন Fish Carnival এর মাধ্যমে সহজেই অর্ডার করতে পারবেন।
দেশি শোল মাছের বৈশিষ্ট্য-
দেশি শোল মাছের শরীর লম্বাটে ও কিছুটা নলাকার আকৃতির। মাথা সামান্য চওড়া, শরীর পিচ্ছিল ও ঘন আঁশে আবৃত। এর পিঠ গাঢ় কালচে বা জলপাই রঙের হলেও পেটের অংশ হালকা সাদাটে দেখায়। লম্বা পিঠের পাখনাটি প্রায় লেজ পর্যন্ত বিস্তৃত থাকায় শোল মাছ সহজেই আলাদা করে চেনা যায়।
তাজা শোল মাছ চেনার উপায়-
• চোখ উজ্জ্বল ও স্বচ্ছ হলে মাছ টাটকা
• ফুলকা লাল বা গোলাপি হলে ভালো মানের মাছ
• শরীর শক্ত ও চকচকে হলে মাছ ফ্রেশ
দেশি শোল মাছের স্বাদ ও রান্না-
শোল মাছ দিয়ে সাধারণত ঝোল, ভুনা, ঝাল, কাঁচা মরিচের পাতলা ঝোল, সবজি দিয়ে রান্না এবং বরিশালের ঐতিহ্যবাহী ওলমা তৈরি করা হয়। হালকা মসলার শোল মাছের ঝোল ঘরোয়া ও আরামদায়ক স্বাদ দেয়, আবার শোল ভুনা ও ঝাল হয় মশলাদার, ঘন ঝোল ও দারুণ সুগন্ধিতে ভরপুর। কাঁচা মরিচের পাতলা ঝোল খেতে হালকা ও সতেজ লাগে। লাউ, পেঁপে বা ওলকপির সাথে রান্না করলে সবজির মিষ্টি স্বাদের সঙ্গে মাছের অসাধারণ মিশেল তৈরি হয়। আর বরিশালের ঐতিহ্যবাহী ওলমা দেশি মসলা ও ওলের ঘন স্বাদে একেবারে ভিন্নধর্মী একটি পদ।
কারা দেশি শোল মাছ কিনবেন?
যারা দেশি মাছ পছন্দ করেন, তাদের জন্য বিলের দেশি শোল মাছ হতে পারে একদম পারফেক্ট পছন্দ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই দেশি শোল মাছ স্বাদে দারুণ, সাথে পুষ্টিগুণেও ভরপুর। পরিবারের বয়স্ক মানুষদের কাছে দেশি মাছের আলাদা কদর আছে। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের জন্য দেশি শোল মাছ হতে পারে পরিবারের সেরা পছন্দ।
প্রতি ১০০ গ্রাম শোল মাছের পুষ্টিগুণ-
• প্রোটিন: ১৬–১৮ গ্রাম
• ফ্যাট: ১–৩ গ্রাম (কম চর্বিযুক্ত মাছ)
• ক্যালোরি: ৯০–১০০ কিলোক্যালরি
• ক্যালসিয়াম: উচ্চ পরিমাণে বিদ্যমান
• ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: মাঝারি থেকে উচ্চ মাত্রা
• ভিটামিন B12, B6 ও আয়রন: উপস্থিত
শোল মাছের স্বাস্থ্য উপকারিতা-
✓ মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম শক্ত করে
✓ হাড় ও দাঁত মজবুত করে
✓ হার্টের জন্য ভালো
✓ রক্তশূন্যতা কমাতে সাহায্য করে
✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক
কেন আমাদের কাছ থেকে কই মাছ কিনবেন?
✓ সরাসরি বিল থেকে সংগ্রহ করা
✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক দেশি শোল মাছ
✓ রান্নার জন্য প্রস্তুত (Ready to Cook সুবিধা)
✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা
✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়
দেশি শোল মাছের প্রধান মৌসুম জুন থেকে অক্টোবর, বিশেষ করে বর্ষাকালে এর স্বাদ সবচেয়ে ভালো থাকে।
আমাদের এক্সপার্ট ফিশ সোর্সিং টিম বাংলাদেশের বিভিন্ন বিলভিত্তিক উৎস থেকে সরাসরি গ্রেডিং ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ মানের দেশি শোল মাছ সংগ্রহ করে থাকে। সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সেই মাছ দ্রুত আপনার কাছে পৌঁছে দিই-যাতে আপনি পান একদম ফ্রেশ, প্রাকৃতিক ও আসল স্বাদের নিশ্চয়তা।
মাছ আস্ত বা কাটিং নিতে পারবেন, কাটিংয়ের পরে কিছু ওজন কমতে পারে।
এখনই অর্ডার করুন-
দেশি শোল মাছ-পরিবারের সাথে উপভোগ করুন দেশি মাছের আসল স্বাদ।
Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.