দেশি শিং মাছ

Shing

Out of Stock

Starting price: BDT 1,200 per kg.

শিং মাছ একটি পুষ্টিকর ও সুস্বাদু মাছ। অসুস্থ রোগীদের জন্য বিশেষভাবে উপকারী বলে পরিচিত।

About This Fish

দেশি শিং মাছ মূলত সুনামগঞ্জসহ হাওর, নদী ও বিলের প্রাকৃতিক জলাশয় থেকে আসে-তাই এর স্বাদ ও পুষ্টিগুণ থাকে একদম অসাধারণ। আমাদের কাছে পাবেন দেশি শিং মাছ -একদম টাটকা ও ফ্রেশ।

বিল ও হাওর অঞ্চলের জেলেদের থেকে সরাসরি সংগ্রহ করা দেশি শিং মাছ এখন Fish Carnival এর মাধ্যমে সহজেই অর্ডার করতে পারবেন।

দেশি শিং মাছের বৈশিষ্ট্য-

শিং মাছের শরীর লম্বাটে ও মসৃণ, এতে কোনো আঁশ থাকে না। সাধারণত এর রঙ কালচে বা বাদামি হয়। মাথা কিছুটা চ্যাপ্টা এবং শক্ত হাড়ের আবরণে ঢাকা থাকে, আর মুখের চারপাশে থাকা লম্বা শুঁড় দিয়ে এটি চারপাশ অনুভব করে।

তাজা শিং মাছ চেনার কিছু সহজ উপায়-

• চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকবে

• শরীর পিচ্ছিল হলেও দুর্গন্ধ থাকবে না

• চাপ দিলে মাংস শক্ত থাকবে ও দ্রুত আগের অবস্থায় ফিরবে

• রঙ স্বাভাবিক ও ফ্যাকাসে হবে না

• হালকা সতেজ পানির গন্ধ থাকবে

দেশি শিং মাছের স্বাদ ও রান্না-

শিং মাছ দিয়ে সাধারণত পাতলা ঝোল, কাঁচা পেঁপে-আলু দিয়ে ঝোল বা হালকা মশলার ঝোল রান্না করা হয়। এতে খুব বেশি তেল-মশলা লাগে না, তাই খাবারটি সহজপাচ্য ও স্বাস্থ্যকর। এর স্বাদ নরম, হালকা মিষ্টি ও দারুণ মজাদার-ঝোলের সাথে মিশে একেবারে ঘরোয়া স্বাদ দেয়।

কারা শিং মাছ কিনবেন?

যারা দেশি মাছ পছন্দ করেন, তাদের জন্য বিলের দেশি শিং মাছ হতে পারে একদম পারফেক্ট পছন্দ। শিং মাছ উচ্চ প্রোটিনসমৃদ্ধ হওয়ায় শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে। এটি রোগী ও সুস্থ-দুজনের জন্যই উপকারী, রক্তস্বল্পতা কমাতে সহায়তা করে এবং সহজে হজম হয় বলে সব বয়সের মানুষের জন্যই নিরাপদ একটি খাবার। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের জন্য দেশি শিং মাছ হতে পারে পরিবারের সেরা পছন্দ।

প্রতি ১০০ গ্রাম শিং মাছের পুষ্টিগুণ-

• ক্যালরি: 100–130 kcal

• প্রোটিন: 18–22 g (উচ্চ প্রোটিনসমৃদ্ধ)

• ফ্যাট: 2–5 g

• আয়রন: উচ্চ (রক্ত বাড়াতে সহায়তা করে)

• ক্যালসিয়াম: মাঝারি–উচ্চ

• ফসফরাস: উচ্চ

• ভিটামিন: B12, A, D, B3

শিং মাছের স্বাস্থ্য উপকারিতা-

✓ রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে

✓ শরীরের দুর্বলতা কাটাতে কার্যকর

✓ অপারেশন বা অসুস্থতার পর রিকভারি ফুড হিসেবে উপযোগী

✓ শিশুদের গ্রোথে সহায়ক

✓ হাড় ও দাঁত মজবুত করে

✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

✓ সহজপাচ্য ও হজমে সহায়তা করে

✓ লিভার ও শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক

কেন আমাদের কাছ থেকে শিং মাছ কিনবেন?

✓ সরাসরি বিল থেকে সংগ্রহ করা

✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক দেশি শিং মাছ

✓ রান্নার জন্য প্রস্তুত (Ready to Cook সুবিধা)

✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়

দেশি শিং মাছ সারা বছরই পাওয়া যায়, তবে বর্ষাকাল (জুন–অক্টোবর) সবচেয়ে বেশি পাওয়া যায়।

আমাদের এক্সপার্ট ফিশ সোর্সিং টিম বাংলাদেশের বিভিন্ন বিল ও হাওর-ভিত্তিক উৎস থেকে সরাসরি গ্রেডিং ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ মানের দেশি শিং মাছে সংগ্রহ করে থাকে। সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সেই মাছ দ্রুত আপনার কাছে পৌঁছে দিই-যাতে আপনি পান একদম ফ্রেশ, প্রাকৃতিক ও আসল স্বাদের নিশ্চয়তা।

মাছ আস্ত বা কাটিং নিতে পারবেন, কাটিংয়ের পরে কিছু ওজন কমতে পারে।

এখনই অর্ডার করুন-

দেশি শিং মাছের -পরিবারের সাথে উপভোগ করুন দেশি মাছের আসল স্বাদ।

Size Options and Prices

  • Average Size - BDT 1,200 per kg

Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.