দেশি পুঁটি মাছ

puti

In Stock

Starting price: BDT 750 per kg.

আমাদের কাছে পাবেন দেশি পুঁটি মাছ — একদম টাটকা ও ফ্রেশ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশী পুঁটি মাছ হতে পারে আপনার পরিবারের জন্য স্বাদ ও স্বাস্থ্যের সেরা উৎস।

About This Fish

বাংলাদেশের বিল, হাওর (সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা), নদী, খাল ও বর্ষায় প্লাবিত ফসলি মাঠের জলাশয়ে দেশি পুঁটি মাছ পাওয়া যায়। আমাদের কাছে পাবেন দেশি দেশী পুঁটি মাছ-একদম টাটকা ও ফ্রেশ।

সুনামগঞ্জ-কিশোরগঞ্জের হাওর অঞ্চলের জেলেদের থেকে সরাসরি সংগ্রহ করা দেশি ফ্রেশ পুঁটি মাছ এখন Fish Carnival এর মাধ্যমে সহজেই অর্ডার করতে পারবেন।

দেশি পুঁটি মাছের বৈশিষ্ট্য-

পুঁটি মাছ আকারে ছোট ও চ্যাপ্টা ধরনের হয়। একটি পূর্ণবয়স্ক পুঁটি মাছ সাধারণত ২৫ সেমি (প্রায় ১০ ইঞ্চি) এর চেয়েও ছোট হয়ে থাকে।

ফ্রেশ পুঁটি মাছ চেনার উপায়-

• চোখ পরিষ্কার ও উজ্জ্বল থাকে

• শরীর শক্ত ও টানটান থাকে

• গায়ের রং স্বাভাবিক ও ঝকঝকে হয়

• ত্বক পিচ্ছিল না হয়ে সতেজ থাকে

• হালকা নদীর মতো গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে না

পুঁটি মাছের স্বাদ ও রান্না-

পুঁটি মাছ ভুনা, পাতলা ঝোল, আলু, কচু শাক বা পুঁই শাকের সাথে ঝোল, কিংবা শুকনা ভাজা-প্রতিটি পদেই থাকে গ্রামবাংলার চিরচেনা ঘরোয়া স্বাদ। গরম ভাতের সাথে খেলে এই মাছ যেন মায়ের হাতের রান্নার মতোই গভীর তৃপ্তি আর আবেগের অনুভূতি এনে দেয়।

কারা পুঁটি মাছ কিনবেন?

যারা দেশি মাছ পছন্দ করেন, তাদের জন্য বিলের দেশি পুঁটি মাছ হতে পারে একদম পারফেক্ট পছন্দ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই দেশি পুঁটি মাছ স্বাদে দারুণ, সাথে পুষ্টিগুণেও ভরপুর। পরিবারের বয়স্ক মানুষদের কাছে ছোট দেশি মাছের আলাদা কদর আছে। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের জন্য দেশি গুলশা টেংরা হতে পারে পরিবারের সেরা পছন্দ।

প্রতি ১০০ গ্রাম পুঁটি মাছের পুষ্টিগুণ-

• ক্যালরি: 90–120 kcal

• প্রোটিন: 16–20 g

• ফ্যাট: 2–5 g

• ক্যালসিয়াম: উচ্চ

• ফসফরাস: উচ্চ

• আয়রন: মাঝারি

• জিংক: মাঝারি

• ভিটামিন: A, B12, B2

পুঁটি মাছের স্বাস্থ্য উপকারিতা-

✓ হাড় ও দাঁত শক্ত করে (উচ্চ ক্যালসিয়াম)

✓ শিশু ও বৃদ্ধদের জন্য খুব উপকারী

✓ রক্তস্বল্পতা কমাতে সাহায্য করে (আয়রন)

✓ চোখের স্বাস্থ্যে সহায়ক (ভিটামিন A)

✓ সহজপাচ্য ও হালকা খাবার

✓ প্রাকৃতিক প্রোটিনের ভালো উৎস

✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কেন আমাদের কাছ থেকে পুঁটি মাছ কিনবেন?

✓ সরাসরি বিল থেকে সংগ্রহ করা

✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক দেশি পুঁটি মাছ

✓ রান্নার জন্য প্রস্তুত (Ready to Cook সুবিধা)

✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়

আমাদের এক্সপার্ট ফিশ সোর্সিং টিম বাংলাদেশের বিভিন্ন হাওর ও বিলভিত্তিক উৎস থেকে সরাসরি গ্রেডিং ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ মানের পুঁটি মাছ সংগ্রহ করে থাকে। সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সেই মাছ দ্রুত আপনার কাছে পৌঁছে দিই-যাতে আপনি পান একদম ফ্রেশ, প্রাকৃতিক ও আসল স্বাদের নিশ্চয়তা।

মাছ আস্ত বা কাটিং নিতে পারবেন, কাটিংয়ের পরে কিছু ওজন কমতে পারে।

এখনই অর্ডার করুন-

দেশি পুঁটি মাছ - পরিবারের সাথে উপভোগ করুন দেশি মাছের আসল স্বাদ।

Size Options and Prices

  • Regular size - BDT 750 per kg

Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.