দেশি কাচকি মাছ

kachki

In Stock

Starting price: BDT 800 per kg.

আমাদের কাছে পাবেন হাওর-বিলের দেশি কাচকি মাছ — একদম টাটকা ও ফ্রেশ। প্রাকৃতিকভাবে বিল ও হাওরের স্বাদু পানিতে বেড়ে ওঠা দেশি কাচকি মাছ হতে পারে আপনার পরিবারের জন্য স্বাদ ও স্বাস্থ্যের একটি সেরা উৎস।

বাঙালি রান্নায় ভাজা, ঝোল, চচ্চড়ি, ভর্তা বা শুঁটকি হিসেবে অত্যন্ত প্রিয়। পুরো মাছ (মাথা-কাঁটা-সব) খাওয়া হয় বলে পুষ্টিগুণে অসাধারণ। ভাজা অবস্থায় ক্রিস্পি, ঝোলে নরম।

About This Fish

কাচকি মাছ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ছোট দেশি মাছ। কিশোরগঞ্জ, সিলেটের হাওর, বরিশাল, খুলনা ও ঢাকার আশেপাশের অঞ্চলে প্রচুর কাচকি মাছ পাওয়া যায়। আমাদের কাছে পাবেন দেশি মলা মাছ-একদম টাটকা ও ফ্রেশ।

বিল ও হাওর অঞ্চলের জেলেদের থেকে সরাসরি সংগ্রহ করা দেশি কাচকি মাছ এখন Fish Carnival এর মাধ্যমে সহজেই অর্ডার করতে পারবেন।

দেশি কাচকি মাছের বৈশিষ্ট্য-

কাচকি মাছ আকারে খুবই ছোট, সাধারণত ১.৫ থেকে ৩ সেন্টিমিটার লম্বা হয়। শরীরটা প্রায় স্বচ্ছ বা হালকা হলুদ-সাদা রঙের, আর দুই পাশে দেখা যায় উজ্জ্বল রূপালী রেখা, যা একে আরও আলাদা করে তোলে।

তাজা কাচকি মাছ চেনার উপায়-

• চোখ পরিষ্কার ও উজ্জ্বল

• শরীর শক্ত ও টানটান

• গন্ধ হালকা ও প্রাকৃতিক

• রং উজ্জ্বল ও স্বাভাবিক

• ত্বক মসৃণ ও অক্ষত

দেশি কাচকি মাছের স্বাদ ও রান্না-

বাঙালি রান্নায় কাচকি মাছের ঝোল, ভাজা, ভুনা, চচ্চড়ি এমনকি শুঁটকিও খুবই জনপ্রিয়। ছোট আকারের এই মাছটা পুরোটা-মাথা-কাঁটা সবই খাওয়া যায়, তাই পুষ্টিগুণেও ভরপুর। নরম, মিষ্টি স্বাদের মাংস সহজেই গলে যায় মুখে, আর ভাজা হলে কচকচে মচমচে স্বাদটা আরও মজাদার লাগে। হাড়ও খুব নরম হওয়ায় সহজেই চিবিয়ে খাওয়া যায়।

কারা কাচকি মাছ কিনবেন?

যারা দেশি মাছ পছন্দ করেন, তাদের জন্য কাচকি মাছ হতে পারে একদম পারফেক্ট পছন্দ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই কাচকি মাছ স্বাদে দারুণ, সাথে পুষ্টিগুণেও ভরপুর। পরিবারের বয়স্ক মানুষদের কাছে ছোট দেশি মাছের আলাদা কদর আছে। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের জন্য কাচকি মাছ হতে পারে পরিবারের সেরা পছন্দ।

প্রতি ১০০ গ্রাম কাচকি মাছের পুষ্টিগুণ-

• ক্যালরি: ১০০–১২০ কিলোক্যালরি

• প্রোটিন: ১২–১৮ গ্রাম (উচ্চমানের)

• ফ্যাট: ৩–৫ গ্রাম (ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে)

• অন্যান্য: ক্যালসিয়াম ৪৭৬ মিলিগ্রাম, আয়রন ২.৮ মিলিগ্রাম, ফসফরাস, জিঙ্ক ও অন্যান্য খনিজ। ভিটামিন B12 ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

কাচকি মাছের স্বাস্থ্য উপকারিতা-

✓ হাড় ও দাঁত মজবুত: উচ্চ ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায়, অস্টিওপোরোসিস প্রতিরোধ করে

✓ পেশি গঠন ও শক্তি: প্রোটিন পেশি মেরামত ও বৃদ্ধিতে সাহায্য করে

✓ রক্তশূন্যতা দূর: আয়রন হিমোগ্লোবিন বাড়ায়

✓ হৃদযন্ত্রের সুরক্ষা: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণ করে

✓ ইমিউনিটি বৃদ্ধি: খনিজ ও প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

✓ ওজন নিয়ন্ত্রণ ও পুষ্টি: কম ক্যালরি, সহজপাচ্য—বাচ্চা, গর্ভবতী মা ও বয়স্কদের জন্য আদর্শ

কেন আমাদের কাছ থেকে কাচকি মাছ কিনবেন?

✓ সরাসরি বিল থেকে সংগ্রহ করা

✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক দেশি কাচকি মাছ

✓ রান্নার জন্য প্রস্তুত (Ready to Cook সুবিধা)

✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়

জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা কাচকি মাছ পাওয়ার আদর্শ সময়-এই সময়ে নদী, হাওর আর বিলে পানি বেড়ে যায়, আর মাছগুলো স্বাভাবিকভাবে বেশি ধরা পড়ে।

আমাদের এক্সপার্ট ফিশ সোর্সিং টিম বাংলাদেশের বিভিন্ন বিলভিত্তিক উৎস থেকে সরাসরি গ্রেডিং ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ মানের কাচকি মাছ সংগ্রহ করে থাকে। সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সেই মাছ দ্রুত আপনার কাছে পৌঁছে দিই-যাতে আপনি পান একদম ফ্রেশ, প্রাকৃতিক ও আসল স্বাদের নিশ্চয়তা।

এখনই অর্ডার করুন-

দেশি কাচকি-পরিবারের সাথে উপভোগ করুন দেশি মাছের আসল স্বাদ।

Size Options and Prices

  • Regular size - BDT 800 per kg

Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.