পদ্মার রূপালী ইলিশ মাছ

Hilsa

In Stock

Starting price: BDT 1,300 per kg.

আমাদের কাছে পাবেন চাঁদপুরের লোকাল রুপালি ইলিশ। পদ্মার আসল স্বাদের ইলিশ, সরাসরি জেলেদের কাছ থেকে সংগ্রহ করা।

About This Fish

চাঁদপুরের তিন নদীর মোহনা (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার) মিলনস্থলের ইলিশ স্বাদ ও ঘ্রানের জন্য বিখ্যাত। এখানকার বিশেষ পানির স্রোত, নদীর প্রাকৃতিক খাদ্যকণা এবং মিঠা-লোনা পানির অনন্য মিশ্রণ ইলিশকে দেয় অতুলনীয় স্বাদ, ঘ্রাণ ও কোমলতা।

আমাদের কাছে পাবেন চাঁদপুরের লোকাল রুপালি ইলিশ, যা সরাসরি জেলেদের কাছ থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি মাছ বাছাই করা হয় সতেজতা, আকার এবং গুণগত মান নিশ্চিত করে।

নদীর ইলিশের বৈশিষ্ট্য-

নদীর ইলিশের সাধারণত পেট চ্যাপ্টা ও গোলাকার আকৃতির হয় এবং মাথা তুলনামূলকভাবে ছোট ও সুন্দর গঠনের দেখা যায়। এর গায়ে উজ্জ্বল গাঢ় রুপালি রঙ থাকে, যা তাজা মাছের পরিচয় বহন করে।

চাঁদপুরের ফ্রেশ ইলিশ মাছ চেনার জন্য নিচের বিষয়গুলো খেয়াল করুন-

✓ চোখ উজ্জ্বল থাকবে

✓ গিলস লাল হবে

✓ শরীর শক্ত থাকবে

✓ গন্ধ হবে মিষ্টি ও সতেজ

নদীতে ধরা আসল ইলিশ মাছ সহজেই চেনা যায় এর অনন্য গঠন, স্বাদ ও ঘ্রাণের মাধ্যমে।

বিশ্বের প্রায় ৯৭% ইলিশ বাংলাদেশ থেকে আহরণ করা হয়, আর চাঁদপুরের ইলিশকে ধরা হয় সবচেয়ে সুস্বাদু ও প্রিমিয়াম মানের।

ইলিশ মাছের স্বাদ ও রান্না-

বাঙালির কাছে শুধু একটি মাছ নয়, বরং স্বাদ, আবেগ ও ঐতিহ্যের প্রতীক। এর নরম, তেলতেলে মাংস এবং মনোমুগ্ধকর গন্ধের কারণে একে “মাছের রাজা” বলা হয়। সরষে ইলিশ, ইলিশ ভাপা, বেগুন ইলিশ বা সরষে বাটা কাঁচা ঝোল-যেভাবেই রান্না করা হোক না কেন, প্রতিটি পদেই আলাদা অভিজ্ঞতা পাওয়া যায়।

কারা ইলিশ মাছ কিনবেন?

যারা তেলতেলে, নরম ও সুগন্ধি আসল পদ্মার ইলিশের স্বাদ উপভোগ করতে চান, তাদের জন্য নদীর রূপালি ইলিশ হবে সবচেয়ে সেরা পছন্দ। অতিথি আপ্যায়ন বা বিশেষ খাবারে যারা খাবারকে আরও প্রিমিয়াম ও স্মরণীয় করতে চান, তাদের জন্য ইলিশ একটি আদর্শ পদ। এছাড়া যারা পরিবারের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও আসল স্বাদের মাছ দিতে চান, তাদের জন্য ইলিশ একটি নিখুঁত নির্বাচন।

প্রতি ১০০ গ্রাম ইলিশের পুষ্টিগুণ-

• ক্যালরি: ১২৮–৩১০ kcal

• ফ্যাট: ৫–২৫ গ্রাম (উচ্চ ওমেগা-৩)

• ওমেগা-৩ (EPA + DHA): অত্যন্ত উচ্চমাত্রায়

• ক্যালসিয়াম: ১৪৪–৩৭২ mg

• আয়রন: ৯–১৩ mg

• ফসফরাস: ১১৮–২০৪ mg

• ভিটামিন A: ৩৩–৯৫ μg

• অন্যান্য: ভিটামিন D, B3, B12, C, ম্যাগনেসিয়াম, জিঙ্ক

বড় ইলিশে ফ্যাট ও প্রোটিন বেশি থাকে, আর ছোট ইলিশে কিছু খনিজ বেশি পাওয়া যায়।

ইলিশের স্বাস্থ্য উপকারিতা-

✓ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে

✓ মস্তিষ্ক ও স্মৃতিশক্তির উন্নতিতে সহায়ক

✓ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে

✓ হাড় ও দাঁত মজবুত রাখতে সহায়ক

✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

✓ রক্তস্বল্পতা দূর ও শরীর গঠনে সহায়ক

✓ ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে

বাংলাদেশে ইলিশ মাছ এর প্রধান মৌসুম সাধারণত বর্ষাকাল। জুন থেকে অক্টোবর পর্যন্ত সবচেয়ে বেশি টাটকা, তেলতেলে ও সুস্বাদু ইলিশ পাওয়া যায়।

কেন আমাদের কাছ থেকে ইলিশ কিনবেন?

✓ সরাসরি চাঁদপুর থেকে সংগ্রহ

✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক নদীর ইলিশ মাছ

✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়

আমাদের ফিশ সোর্সিং টিম চাঁদপুরের তিন নদীর মোহনা (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার) জেলেদের কাছ থেকে সরাসরি ইলিশ সংগ্রহ করে এবং দ্রুত আপনার কাছে পৌঁছে দেয়, যাতে আপনি পান নদীর আসল ইলিশের স্বাদ ও ঘ্রানের অভিজ্ঞতা।

এখনই অর্ডার করুন

আসল পদ্মার ইলিশ, পরিবারের সাথে উপভোগ করুন আসল স্বাদ ও ঘ্রাণ।

Size Options and Prices

  • 4-5pcs/kg - BDT 1,300 per kg
  • 3-4pcs/kg - BDT 1,450 per kg
  • 400gm-500gm size - BDT 1,850 per kg
  • 500gm-600gm size - BDT 2,050 per kg
  • 700gm-800gm size - BDT 2,450 per kg
  • 800gm-900gm size - BDT 2,650 per kg
  • 0.9kg-1kg size - BDT 2,850 per kg
  • 1kg-1.1kg size - BDT 3,000 per kg
  • 1.1kg-1.2kg size - BDT 3,200 per kg
  • 1.2kg-1.3kg size - BDT 3,470 per kg
  • 1.3kg-1.4kg size - BDT 3,700 per kg

Frequently Asked Questions

Why is Chandpur famous for hilsa fish? / চাঁদপুর কেন ইলিশের জন্য বিখ্যাত?

Chandpur is located at the Padma-Meghna river confluence, where large quantities of migrating hilsa are landed fresh daily. চাঁদপুর পদ্মা–মেঘনা নদীর মোহনায় অবস্থিত, যেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে অভিবাসী ইলিশ টাটকা অবস্থায় ধরা পড়ে।

Why does hilsa become more tasty during monsoon? / বর্ষাকালে ইলিশ কেন বেশি সুস্বাদু হয়?

During monsoon migration, hilsa builds fat reserves for spawning, making it more juicy and flavorful. বর্ষাকালে প্রজননের জন্য ইলিশ শরীরে চর্বি জমায়, ফলে মাছটি বেশি রসালো ও সুস্বাদু হয়।

What is the best season to buy hilsa fish in Bangladesh? / ইলিশ কেনার সবচেয়ে ভালো সময় কখন?

July to September (peak July–August) during monsoon. Fish is fattest and tastiest then. জুলাই থেকে সেপ্টেম্বর (সর্বোচ্চ সময় জুলাই–আগস্ট)। এই সময়ে ইলিশ সবচেয়ে চর্বিযুক্ত ও সুস্বাদু থাকে।

Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.