Coral
In Stock
Starting price: BDT 1,100 per kg.
সুন্দরবনের কোরাল মাছ একটি প্রিমিয়াম মাছ। এর মাংস সাদা, নরম এবং অত্যন্ত সুস্বাদু। বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করার জন্য আদর্শ।
সুন্দরবন সংলগ্ন নদী, উপকূলীয় খাঁড়ি ও বঙ্গোপসাগরের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা সামুদ্রিক কোরাল মাছ-নরম মাংস, কম কাঁটা ও প্রিমিয়াম স্বাদের জন্য অত্যন্ত জনপ্রিয়। আমাদের কাছে পাবেন সামুদ্রিক কোরাল মাছ-একদম টাটকা ও ফ্রেশ।
সুন্দরবন সংলগ্ন নদী ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা জেলেদের থেকে সরাসরি সংগ্রহ করা সামুদ্রিক ফ্রেশ রূপচাঁদা মাছ এখন Fish Carnival এর মাধ্যমে সহজেই অর্ডার করতে পারবেন।
সামুদ্রিক কোরাল মাছের বৈশিষ্ট্য-
কোরাল মাছ সাধারণত বেশ বড় আকারের হয়-অনেক সময় কয়েক কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। এর শরীর লম্বাটে ও কিছুটা চাপা ধরনের। পিঠের অংশ ধূসর, জলপাই বা হালকা বাদামী রঙের হলেও পেটের দিকটা থাকে রুপালি সাদা। কিছু কোরাল মাছ, বিশেষ করে লাল কোরাল, দেখতে লালচে বা গাঢ় রঙের হয়। মাথা তুলনামূলক বড় এবং মুখ কিছুটা তির্যক আকৃতির। মুখের ভেতরে ছোট ছোট ধারালো দাঁত থাকে, যা দেখে সহজেই বোঝা যায় এটি শিকারি স্বভাবের মাছ। এর বড় ও উজ্জ্বল চোখ গভীর পানিতে সহজে চলাফেরা ও শিকার ধরতে সাহায্য করে।
তাজা কোরাল মাছ চেনার উপায়-
• চোখ উজ্জ্বল ও পরিষ্কার হবে
• ফুলকা লালচে থাকবে
• শরীর শক্ত ও টাইট হবে
• হালকা সামুদ্রিক গন্ধ থাকবে, দুর্গন্ধ নয়
• চাপ দিলে মাছ দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে
সামুদ্রিক কোরাল মাছের স্বাদ ও রান্না-
সামুদ্রিক কোরাল মাছ তার নরম, রসালো ও দারুণ স্বাদের জন্য বাঙালিদের খুবই পছন্দের একটি মাছ। এই মাছ দিয়ে ভুনা, ঝোল, ফ্রাই, দোপেয়াজা, গ্রিল, BBQ কিংবা স্টিম-সব ধরনের রান্নাই অসাধারণ সুস্বাদু হয়। রান্নার পর কোরাল মাছের মাংস থাকে-নরম, জুসি ও মুখে লেগে থাকার মতো স্বাদ। এর মধ্যে থাকে হালকা প্রাকৃতিক সামুদ্রিক ফ্লেভার, যা মশলার সাথে দারুণভাবে মিশে যায় এবং প্রতিটি রান্নাকে আরও মজাদার করে তোলে। গরম ভাতের সাথে কোরাল মাছের ঝোল বা ভুনা খেতে যে তৃপ্তি পাওয়া যায়, তা পরিবার বা অতিথি আপ্যায়নের খাবারকে আরও বিশেষ করে তোলে।
কারা সামুদ্রিক কোরাল মাছ কিনবেন?
যারা তাজা সামুদ্রিক মাছের আসল স্বাদ উপভোগ করতে চান, তাদের জন্য কোরাল মাছ একটি সেরা পছন্দ। পরিবারের আমিষের চাহিদা পূরণ থেকে শুরু করে অতিথি আপ্যায়নের বিশেষ আয়োজন-সব ক্ষেত্রেই কোরাল মাছ হতে পারে দারুণ একটি অপশন। নরম, রসালো ও সুস্বাদু মাংসের পাশাপাশি সামুদ্রিক কোরাল মাছ পুষ্টিগুণেও সমৃদ্ধ। উচ্চ প্রোটিন, ওমেগা-৩ ও প্রয়োজনীয় খনিজ উপাদান শরীরের শক্তি বৃদ্ধি, হৃদ্স্বাস্থ্য ভালো রাখা এবং পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে।
প্রতি ১০০ গ্রাম কোরাল মাছের পুষ্টিগুণ-
• ক্যালরি: ১০০–১২০ kcal
• প্রোটিন: ১৮–২২ g
• ফ্যাট: ২–৫ g
• ওমেগা-৩: মাঝারি থেকে উচ্চ
• ভিটামিন: B12, D, B6
• মিনারেল: ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম
কোরাল মাছের স্বাস্থ্য উপকারিতা-
✓ হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে
✓ মস্তিষ্ক ও স্মৃতিশক্তি উন্নত করে
✓ শরীরের পেশি ও শক্তি বাড়ায়
✓ হাড় ও দাঁত মজবুত রাখতে সহায়ক
✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
✓ ওজন নিয়ন্ত্রণে উপকারী
কেন আমাদের কাছ থেকে সামুদ্রিক কোরাল কিনবেন?
✓ সরাসরি সমুদ্র থেকে সংগ্রহ করা
✓ ১০০% ফ্রেশ ও অথেনটিক সামুদ্রিক কোরাল
✓ রান্নার জন্য প্রস্তুত (Ready to Cook সুবিধা)
✓ ক্যাশ অন ডেলিভারি সুবিধা
✓ কোয়ালিটি চেক করে পাঠানো হয়
শীতকাল ও শুষ্ক মৌসুমে (অক্টোবর–মার্চ) সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকে, নদীর পানির লবণাক্ততা ও পরিবেশও স্থিতিশীল থাকে। এই সময় মাছগুলো উপকূলের কাছাকাছি চলে আসে, ফলে জেলেদের জালে কোরাল মাছ বেশি ধরা পড়ে।
আমাদের এক্সপার্ট ফিশ সোর্সিং টিম বাংলাদেশের বিভিন্ন সামুদ্রিক উৎস থেকে সরাসরি গ্রেডিং ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ মানের সামুদ্রিক কোরাল সংগ্রহ করে থাকে। সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যেই সেই মাছ দ্রুত আপনার কাছে পৌঁছে দিই-যাতে আপনি পান একদম ফ্রেশ, আসল সামুদ্রিক স্বাদের নিশ্চয়তা।
আজই অর্ডার করুন
সামুদ্রিক কোরাল -উপভোগ করুন পরিবারের সাথে সমুদ্রের আসল স্বাদ।
Browse more options in the full fish catalogue or read the delivery and ordering FAQ.